বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশরংপুর ভাওয়াইয়া অঙ্গনের রংপুর বিভাগীয় শাখার কমিটি গঠন

ভাওয়াইয়া অঙ্গনের রংপুর বিভাগীয় শাখার কমিটি গঠন

রংপুর থেকে গোলজার হোসেন : ভাওয়াইয়া অঙ্গনের রংপুর বিভাগীয় শাখার ৫ বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় রংপুর নগরীর নিউইঞ্জিনিয়ার পাড়ায় ভাওয়াইয়া চত্বরে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় প্রধান অতিথি থেকে সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন ভাওয়াইয়া অংগনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান।

এছাড়াও পঞ্চগড় জেলার বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী ধীরেন্দ্রনাথ রায়, গাইবান্ধা থেকে জিয়াউর রহমান জিয়া, আফসার আলী, সিরাজুল ইসলাম সোনা, মো. আব্দুস সালাম রাজু বক্তব্য রাখেন। গঠিত কমিটির সভাপতি মো. হারুন অর রশিদ, সহসভাপতি এমাদউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার ফজলুল হক ও রাধা রানী সরকার, সচিব হরিদাস চন্দ্র রায়, যুগ্মসচিব ফনিভূষণ সরকার ও আজমল হোসেন, অর্থ সচিব সৌরভ রায়, সাংগঠনিক সচিব মতিউজ্জামান টুটুল, সাংস্কৃতিক সচিব মোস্তফা জামান রনি, শিল্পী কল্যাণ সচিব মো: সোলায়মান, গ্রন্থাগার ও গবেষণা সচিব মো. জাফর আলী, মহিলা বিষয়ক সচিব এডভোকেট আরজুমান আরা, আঞ্চলিক ভাষা সচিব নার্গিস রহমান, প্রচার সচিব মো. লুৎফর রহমান লুতু সরকার, দপ্তর সচিব ইকতেদাম হোসেন টুটুল, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম সোনা, জাহেদুল ইসলাম জাহিদ, সুনীল সরকার, রাখাল চন্দ্র বর্মন, শাহানাজ পারভীন, রণী রায়, নারায়ণ চন্দ্র বর্মণ। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ভাওয়াইয়া শিল্পী মো. হারুন অর রশিদ। আলোচনায় অংশ নেন বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী ও সচিব রণজিৎ কুমার রায়, গীতিকার এমাদউদ্দিন আহমেদ, শিল্পী সিরাজুল ইসলাম সোনা, গীতিকার সুনীল সরকার, শিল্পী জাহেদুল ইসলাম জাহিদ, গীতিকার এস এম খলিল বাবু, মো. মতিয়ার রহমান ও রেজাউল করিম জীবন।

পরে ভাওয়াইয়া গানের আসর অনুষ্ঠিত হয়। এতে ভাওয়াইয়া পরিবেশন করেন রাধা রানী সরকার, ধীরেন্দ্রনাথ রায়, মো. জাফর আলী, ইঞ্জিনিয়ার ফজলুল হক, মো. মতিউজ্জামান টুটুল, দিলরুবা আফরোজ এবং একেএম মোস্তাফিজুর রহমান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা