চাটখিল সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : ডেঙ্গু ও হামে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি মাসে চিকিৎসা নিতে এসেছেন অন্তত ৪৭ জন রোগী।
চিকিৎসকদের মতে, হঠাৎ আবহাওয়া পরিবর্তনে এই দুই রোগের বিস্তার ঘটছে।
১ সেপ্টেম্বর থেকে আজ হাসপাতালে মোট ২৩ জন ডেঙ্গু আক্রান্ত এবং ২৪ জন হামের রোগী চিকিৎসা নিতে আসেন। রোগীদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আবার কিছু রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য জেলা শহর ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ডেঙ্গু আক্রান্ত এবং ৩জন হামের রুগী ভর্তি এবং চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে এদের মধ্যে সবাই আগের থেকে ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসাকরা।
এ-বিষয়ে চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিন আক্তার বলেন, “বর্তমানে ডেঙ্গু ও হাম—দুই রোগেরই প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।”
