মাগুরা থেকে আল এমরান : মাগুরায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৬ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মো. সোহেল রানা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেনের জানান,বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে মাগুরা সদর উপজেলার ৪৭ নম্বর পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাগুরা-ধলহারা পাকা সড়কের উত্তর পাশে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা মাগুরা সদর উপজেলার পুখরিয়া গ্রামের মো. সাহেব আলী মোল্যার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে সোহেল রানার কাছ থেকে ৮৬ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও বাংলাদেশি নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ১৯(ক) ও ২৬(১) ধারায় মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
