বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম সাংবাদিক কাউছার আলমের গুরুত্বপূর্ণ আবেগময় ষ্টাডার্স

সাংবাদিক কাউছার আলমের গুরুত্বপূর্ণ আবেগময় ষ্টাডার্স

চট্টগ্রাম প্রতিনিধি: আসসালামু আলাইকুম, সম্মানিত সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুরা,আজ বৃহস্পতিবার দুপুর থেকে একটি সংবাদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে কিছু নেতিবাচক পোস্ট, মন্তব্য ও অপপ্রচার চোখে পড়ছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এসব পোস্টে আমাকে ইসলামী ব্যাংক ও এস আলমের আমলে চাকরিচ্যুত অসহায় কর্মকর্তা-কর্মচারী ভাই-বোনদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। সবার প্রতি পূর্ণ সম্মান ও শ্রদ্ধা রেখেই পরিষ্কারভাবে বলতে চাই আমি কখনোই চাকরিচ্যুত অসহায় ব্যাংকার ভাই-বোনদের ন্যায্য দাবি ও আন্দোলনের বিরুদ্ধে ছিলাম না, এখনো নই।

আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একজন গণমাধ্যমকর্মী হিসেবে আমি সবসময় চেষ্টা করেছি মানুষের ন্যায্য দাবি, বঞ্চনা ও অধিকার আদায়ের বিষয়গুলো তুলে ধরতে। ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা, চট্টগ্রাম ও পটিয়ার বিভিন্ন যৌক্তিক আন্দোলন ও কর্মসূচির সংবাদ আমি দৈনিক পূর্বদেশে গুরুত্বসহকারে প্রকাশ করেছি। তাদের দুর্ভোগ ও দাবিগুলো জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। একইভাবে ইসলামী ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনভিত্তিক সংবাদ যখন সামনে এসেছে, একজন সাংবাদিক হিসেবে সেটিও আমার পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সংবাদে প্রকাশ করতে হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের উপর ভিত্তি করে এ নিউজ বাংলাদেশর জাতীয় পত্রিকা, স্হানীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হয়েছে। কোনো সংবাদ প্রকাশ করা মানেই কোনো পক্ষের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়, এটি একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। একটি সংবাদকে কেন্দ্র করে আমার অবস্থান, উদ্দেশ্য কিংবা মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা এবং আমাকে অসহায় ব্যাংকার ভাই-বোনদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করা অত্যন্ত দুঃখজনক। আমি কারও বিরুদ্ধে নই। আমি সত্য ও তথ্যভিত্তিক সাংবাদিকতার পক্ষে। আমি ন্যায্য দাবির পক্ষে। আমি মানুষের অধিকারের পক্ষে। তাই সম্মানিত বন্ধু, সহকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি বিনীত অনুরোধ পুরো বিষয়টি না জেনে, সংবাদটির প্রেক্ষাপট না বুঝে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে অপপ্রচার, নেতিবাচক মন্তব্য কিংবা বিভ্রান্তিকর পোস্ট করা থেকে বিরত থাকুন। মতপ্রকাশের অধিকার সবার আছে। সমালোচনাও আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি। তবে ভুল তথ্যের ভিত্তিতে কারও ভাবমূর্তি ক্ষুণ্ন করা কিংবা একজন সাংবাদিককে অন্যায়ভাবে কোনো পক্ষের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া কারও জন্যই কাম্য নয়। আশা করি, সবাই বিষয়টি মানবিক ও বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখবেন। সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার ও সত্য বলার তৌফিক দান করুন। আমিন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা