রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশসিলেট মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর

মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর

মৌলভীবাজার থেকে সৈয়দ সিরাজুল ইসলাম হাসান : দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমানকে আগামীকাল সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৌলভীবাজারে আইন-শৃ’ঙ্খলা ও উ’ন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন।

সভায় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্ব করেন।

​সভায় আরিফুল হক চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করবে না। সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমানকে সোমবারের মধ্যেই তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা