মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশসিলেট রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

​বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে অভিভাবক ও সুধী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​কলেজের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।

​সহকারী অধ্যাপক খালেদ-উদ-দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হাফিজ মোস্তাফিজুর রহমান। এরপর মানপত্র পাঠ করেন ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শেখ নার্গিস এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ।

​সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, জেলা যুবদলের আহ্বায়ক মকসুদ আহমদ এবং কলেজের প্রভাষক পাপিয়া সুলতানা।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে অংশগ্রহণ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান,পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সচিব (পিএস) আব্দুল হক, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকীসহ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা