শালিখা উপজেলা থেকে ইয়াছিন মোল্যা : শালিখা’র দিয়াডাঙ্গা গ্রামের নয়ন মিনা ( ডাকনাম মফিজ) তার পাঁচ মাসের গর্ভবতী স্ত্রী ছকিনা কে রবিবার সকাল দশটার সময় শারিরীক নির্যাতন করে৷ মফিজ পেশায় একজন বাদাম বিক্রেতা! সারাদিন বাদাম বিক্রি করে যে টাকা ইনকাম করে সংসারের চাহিদা পুরন না করে সম্পুর্ন টাকা দিয়ে নেশা করে! স্ত্রী ছকিনা সংসারের বাজার করার কথা বলাই! স্ত্রী সহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে! এবং তর প্রতিবন্ধী মেয়ের কার্ডের টাকা দিয়ে নেশা করে! স্ত্রী ছকিনা বাধা দেওয়ায় গায়ে হাত তেলে! এবং মফিজ তাঁর স্ত্রী কে বলে গর্ভবতী কার্ড করবি সেই টাকা দিয়ে আমি গাঁজা মদ খাবো তা হলে আমার শরীর ভালো থাকবে!
গর্ভবতী ছকিনার বাবা মুক্তার আলী অভিযোগ করে তার মেয়ের জামাই মফিজ তাঁর মেয়েকে কয়েক দিন আগে গালয় রশি দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে মেরে ফেলতে গিয়েছিল এবং ছুরি দিয়ে জবাই করতে গিয়েছিল! ছকিনার চিৎকারে মফিজ এর ভাই এর ছেলে মুছা নেশাখোর মফিজ এর হাত থেকে ছকিনাকে বাঁচায়!
গর্ভবতী ছকিনা এবং তার বাবা মুক্তার আলী মিডিয়া মাধ্যমে পুলিশ প্রশাসন এর কাছে সাহায্য চায়!
