মো.নূর আলম ভূইয়া : রাজধানীর ডেমরায় অবৈধ উচ্ছেদের মাধ্যমে দীর্ঘ সতেরো বছরের চাঁদাবাজির অবসান ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের হাজীনগর এলাকায় ডিএনডি খালের উপরে অবৈধ দোকান পাঠ ও স্থাপনা উচ্ছেদকালে ঢাকা—৫ আসনের বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক ঢাকা মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক নবী উল্লাহ নবী এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হকের নেতৃত্বে এবং নবীউল্লাহ নবী উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নবীউল্লাহ নবী বলেন, ডেমরা—যাত্রাবাড়ী ও কদম তলীর একাংশ নিয়ে গঠিত ঢাকা—৫ আসনের কোথাও কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না। হাজীরগরের এ এলাকায় সাধারণ মানুষ পর্যন্ত চলা ফেরা করতে পারে না। বিগত দিনে আওয়ামীলীগের লোকেরা এ ডিএনডির খালের পানি প্রবাহ বন্ধ করে খালের উপর দোকান তুলে ভাড়া দিত তারই ধারাবহিকতা আজো পর্যন্ত কতিপয় কিছু অসাধূ ব্যাক্তিরা অবৈধ সুবিধা নিয়ে বহাল রেখেছে। এতে এ এলাকায় চলাচলে সড়ক সংকুচিত হয়ে সাধারন মানুষের চরম ভোগন্তি পোহাতে হচ্ছে এসব বিষয়ে আমার কাছে ব্যাপক অভিযোগ রয়েছে।
উচ্ছেদ অভিযানে প্রায় ৪শ’ অবৈধ দোকানপাট বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করেছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার পাভেল মাহমুদ ও অন্যান্য পুলিশ সদস্য। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ লিটন খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ৬৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ডেমরা থানা ছাত্রদলের সদস্য সচিব মহারাজ সাগর, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সহ—সভাপতি আজিজুল হক আজিজ ও ডেমরা থানা বিএনপি নেতা মোঃ সকাল সহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হক বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে যা পরবর্তীতে অব্যাহত থাকবে। অভিযোগ রয়েছে দলের নাম ভাঙ্গিয়ে কতিপয় অসাধু নেতাকর্মীরা সড়কের দু’পাশে এসব অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করে আসছে। আর প্রশাসক আব্দুস সালামের নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোন জায়গায় অবৈধ দোকানপাট থাকবে না। এক্ষেত্রে ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে। তবে ফুটপাত বা মানুষের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোন দোকানপাট বসতে দেওয়া হবে না।
