শুক্রবার | নভেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুড়িগ্রামের কচাকাটায় পুনাঙ্গ প্রমাসনিক উপজেলা পরিষদের জন্য মতরিনিময় সভা অনষ্ঠিত

কুড়িগ্রামের কচাকাটায় পুনাঙ্গ প্রমাসনিক উপজেলা পরিষদের জন্য মতরিনিময় সভা অনষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের কচাকাটা থানাকে পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলা পরিষদ গঠনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ নভেম্বর দুপুরে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, এ সময় বক্তব্য রাখেন কেদার ইউপি চেয়ারম্যান আ খ ম ওয়াজিদুল কবির রাশেদ,কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেনসহ বিভিন্ন সুধিবৃন্দ।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় কচাকাটাকে পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলা হিসেবে প্রতিষ্ঠার যৌক্তিকতা, প্রয়োজনীয়তা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কচাকাটায় পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ প্রতিষ্ঠিত হলে স্থানীয় মানুষের প্রশাসনিক সেবা প্রাপ্তি হবে এবং জনদুভোগ দুর হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা