সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদীতে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) থেকে তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা : “একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি
এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে।

এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আর এম ও) ডা: অমিও জ্যোতি সাইফুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা সাধারণত আক্রান্ত প্রাণীর কামড়, আঁচড় কিংবা লালার সংস্পর্শের মাধ্যমে মানুষের শরীরে ছড়াতে পারে। কুকুর জলাতঙ্কের অন্যতম প্রধান বাহক হলেও বিড়াল, শিয়াল, বেজি ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমেও এ রোগ ছড়াতে পারে।

তবে আশার কথা হলো—জলাতঙ্ক প্রতিরোধযোগ্য। কোনো প্রাণী কামড়ালে বা আঁচড় দিলে ক্ষতস্থানে দ্রুত প্রচুর পানি ও সাবান দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে ফেলতে হবে। এরপর বিলম্ব না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা এবং প্রয়োজন হলে র‍্যাবিস ইমিউনোগ্লোবিউলিন (RIG) গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, মেডিকেল এসিস্টেন্ট খাদিজা বেগমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স, মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্টাফরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা