কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লার চৌদ্দগ্রামে রুকনদের ‘গোপন’ ভোটে ২০২৭-২৮ সেশনে মাহফুজুর রহমান পূনরায় উপজেলা জামায়াতের আমীর ও মাওলানা মু. ইব্রাহিম পুনরায় পৌরসভা আমীর নির্বাচিত হয়েছেন। শুক্রবার ডলি রিসোর্টে আয়োজিত জামায়াতের সেটআপ প্রোগ্রামে তাদেরকে শপথ পড়ান কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। এছাড়াও উপজেলা জামায়াতের সেক্রেটারী হিসেবে বেলাল হোসাইনকে পুনরায় শপথ পড়ানো হয়েছে।
জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের রুকনদের গোপন ভোট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত সেটআপ প্রোগ্রামে ২০২৭-২৮ সেশনের নির্বাচিত নতুন উপজেলা আমীর মাহফুজুর রহমান, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম ও উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইনের নাম ঘোষণা করেন জেলা নেতৃবৃন্দ। পরে উপস্থিত রুকনদের সামনে তাদের শপথ পড়ানো হয়। এছাড়া সাংগঠনিক গতিশীলতা বাড়াতে শুভপুর ইউনিয়নকে উত্তর ও দক্ষিণ শাখা হিসেবে আলাদা করা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার শুরু থেকে ‘গোপন’ ভোটে আমীর ও সেক্রেটারীসহ গুরুত¦পূর্ণ নেতৃত্ব নির্বাচিত হয়। এরই অংশ হিসেবে রুকনদের গোপন ভোটে শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
