বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি ‘একতরফা’ সংবিধান সংশোধনে অংশ নেবে না এনসিপি: আখতার হোসেন

‘একতরফা’ সংবিধান সংশোধনে অংশ নেবে না এনসিপি: আখতার হোসেন

স্টাফ রিপোর্টার : সরকারের ‘একতরফা’ সংবিধান সংশোধনের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি জনরায়ের আলোকে সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছেন।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে সংঘটিত হামলার ১৪ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, আন্তঃসম্প্রীতি রক্ষায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়েও শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা