মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : গত সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬-এর প্রজ্ঞাপনে টাঙ্গাইলসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পূর্বে তিনি পিরোজপুর জেলার ডিসির দায়িত্বে ছিলেন।
টাঙ্গাইলের বিদায়ী ডিসি শরীফা হককে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মাদারীপুর জেলার কালকিনী উপজেলার সন্তান আবু সাঈদ । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) একজন কর্মকর্তা এবং সহকারী কমিশনার হিসেবে প্রশাসনে তার কর্মজীবন শুরু করেন।
কর্মজীবনের প্রথম দিকে তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে টাঙ্গাইল জেলায় কাজের পূর্ব অভিজ্ঞতা তার রয়েছে। ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনে পদোন্নতি পেয়ে ২০২৫ সালের নভেম্বর মাসে পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পিরোজপুরে প্রায় ১০ মাস দায়িত্ব পালনের পর, ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক হিসেবে বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী টাঙ্গাইল ছাড়াও নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পিরোজপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে নিয়োগ দেওয়া হয়েছে। নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবির এবং পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে অর্থ বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনের এ রদবদলের মাধ্যমে টাঙ্গাইল সহ চার জেলায় নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
বিদায়ী ডিসি শরীফা হক ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন। তিনি টাঙ্গাইল জেলার ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক।
কর্মদক্ষতা ও সততার স্বীকৃতিস্বরূপ তিনি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন
