রবিবার | অক্টোবর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সম্পত্তি লিখে নেওয়ার পর বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সম্পত্তি লিখে নেওয়ার পর বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরে বাঘমারা ভাটিকাসর এলাকার বাসিন্দা রহিমা খাতুন (৮০) তার নিজ কন্যা কর্তৃক নিষ্ঠুরতার শিকার। ৪ অক্টোবর রবিবার বেলা ১২ টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে রহিমা খাতুন তার মেয়ে ফারজানা সুলতানা কাবেরি ও তার স্বামী হায়দার জাহান ফারাশ (অতিরিক্ত সচিব) তার উপর শারিরীক ও মানসিক নির্যাতন করার অভিযোগ করেন।

তিনি তার লিখিত বক্তব্যে জানান, তার মেয়ে ফারজানা সুলতানা কাবেরি ও তার স্বামী হায়দার জাহান ফারাশ (অতিরিক্ত সচিব) ২০-২৫ বছর আগে তাকে মিষ্টি কথায় ভুলিয়ে ও নানান কৌশল অবলম্বন করে তার মালিকানাধীন ৭ শতাংশ জমিরে উপর ৫ তলা বাড়ির চার তলা তারা নিজেরাই তাদের নামে লিখে নেন। একজন মা হিসেবে সরল বিশ্বাসে আমি আমার সমস্ত সহায় সম্পত্তি হস্তান্তর করি। কিন্তু সম্পত্তি রেজিস্ট্রি করে নেওয়ার পর পরই আমার মেয়ের আসল রূপ বেরিয়ে আসে। সে আমার দায়িত্ব নেওয়া বন্ধ করে দেয়। বিগত ৫-৬ বছর যাবৎ আমাকে কোন প্রকার খাবার ঔষধ বা বেঁচে থাকার নূন্যতম খরচ দিচ্ছে না। আমার সাথে চরম দূর্ব্যবহার করে, আমাকে শারিরীক ও মানসিক ভাবে অত্যাচার করে আসছে। কেউ আমার পক্ষে কথা বললে তাদেরকেউ নাজেহাল করে। আমি বর্তমানে চরম

নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিবাদ করলে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ও মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আমি কিছু বললেই আমার মেয়ের জামাই হায়দার জাহান ফারাশ সরকারি বড় কর্মকর্তা বাড়িতে পুলিশ পাঠায় এবং লোক মারফত আমাকে চুপ থাকতে বলে, তা না হলে আমাকে মেরে ফেলবে। আমি মানসিক ভাবে একদম ভেঙে পরেছি। জীবদ্দশায় আমাকে এই বয়সে এই পরিস্থিতির শিকার হতে হবে কল্পনা করতে পারিনি।

দেশবাসীর কাছে তথা সরকারের কাছে বৃদ্ধা মায়ের উপর শারিরীক নির্যাতনকারী ও ভরন পোষণ না দেওয়া মেয়ে ফারজানা সুলতানা কাবেরি ও তার স্বামী হায়দার জাহান ফারাশ (অতিরিক্ত সচিব) এর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে লিখে নেওয়া সম্পত্তির দলিল বাতিল করে তা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা