সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্প শুরু

চিকিৎসা নেবেন প্রায় ৪ হাজার মানুষ :

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্প শুরু

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ক্যাম্প চলবে মঙ্গলবার (৬ অক্টোবর) পর্যন্ত।

বান্দরবান রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সামরিক ও বেসামরিক মিলিয়ে মোট ৩০ জন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করছেন।

ক্যাম্পে মেডিসিন, শিশু, স্ত্রীরোগ ও প্রসূতি, চর্ম ও যৌনরোগ, চক্ষু, চিকিৎসক এবং নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছেন।
দুই দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৪ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, বান্দরবান জেলার সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোই এ মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা নতুন পাড়া এলাকার বাসিন্দা নুর আলম বলেন, দীর্ঘদিন ধরে তিনি অ্যালার্জির সমস্যায় ভুগছেন। বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করলেও ওষুধ যতদিন খান, ততদিন ভালো থাকেন। ওষুধ শেষ হলে আবার চুলকানি বেড়ে যায়। তাই এবার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে ক্যাম্পে এসেছেন। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে বেশ কিছু ওষুধ পেয়েছেন বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা