বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ইউএনও পান্না আক্তার ও সরওয়ার জাহান চৌধুরীর উদ্যোগে শান্তিপূর্ণ সমাধান

উখিয়ার দারোগা বাজারে দীর্ঘদিনের সীমানা বিরোধের অবসান :

ইউএনও পান্না আক্তার ও সরওয়ার জাহান চৌধুরীর উদ্যোগে শান্তিপূর্ণ সমাধান

উখিয়া কক্সবাজার থেকে আবু বক্কর সিদ্দিক : কক্সবাজারের উখিয়া উপজেলার দারোগা বাজারে সনাতনী হিন্দু সম্প্রদায় ও মুন্সি পরিবারের মধ্যে দীর্ঘ বছর ধরে চলে আসা শ্মশান ও বসতভিটা সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে। দীর্ঘদিনের এ বিরোধের অবসানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টায় উভয় পক্ষগুলোর উপস্থিতিতে আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধটির নিষ্পত্তি করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দারোগা বাজার এলাকায় শ্মশান ব্যবহার ও বসতভিটার মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সনাতনী হিন্দু সম্প্রদায় ও মুন্সি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

এতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব পান্না আক্তার এবং উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা সৃষ্টি হয়। তাঁদের উদ্যোগে দীর্ঘদিনের বিরোধটি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের একটি বিরোধ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান হওয়া এলাকায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগের জন্য উখিয়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা