বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী পতেঙ্গা থেকে গ্রেফতার

স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী পতেঙ্গা থেকে গ্রেফতার

মো.নূর আলম ভূইয়া : ঢাকার কেরাণীগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্ত্রীর মোবাইল ফোনে কল করে তার পরিবারকে জানিয়ে পালিয়ে গেলেন ঘাতক স্বামীসাইফুল হাওলাদার। সোমবার (৫-অক্টোবর) দিবাগত রাত ৯ টার দিকে প্রযুক্তির সহায়তায় একটি যৌথ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন চরপাড়া লাইটারঘাট এলাকা থেকে ঘাতক স্বামী সাইফুল হাওলাদারকে গ্রেফতার করে এসআরবি-১০ এর একটি টিম। গ্রেফতার সাইফুল হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি থানার গোপালপুর গ্রামের কালাম হাওলাদারের ছেলে। এ বিষয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভিকটিমের মা।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সিনিঃ সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার মঙ্গলবার ( ৬-অক্টোবর) সকালে এসআরবির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিঢিংয়ে এ থথ্য নিশ্চিত করে বলেন, ভিকটিম সুমা আক্তার (২৪)-এর সাথে আসামি সাইফুল হাওলাদার (৩০) এর প্রায় ৫ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকে আসামি সাইফুল তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল এবং সর্বশেষ ৯-জুলাই ভিকটিমকে তালাক প্রদান করে। পরবর্তীতে ভিকটিম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস ও একটি কারখানায় চাকরি করতেন। গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে ভিকটিমের মোবাইল থেকে তার পরিবারকে আসামি সাইফুল হাওলাদার জানায় যে, ভিকটিমকে হত্যা করে তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভিকটিমের ভাড়া বাড়ির ভিতরে রেখে গেছে। পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকায় প্রেরণ করে।

এসআরবি আরও জানায়, এটি একটি চাঞ্চ্যলকর হত্যাকান্ড । আসামী কে গ্রেফতার করতে এসআরবি একটি যৌথ অবিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা