মো.নূর আলম ভূইয়া : রাজধানীর ডেমরায় উয়াবাসহ মো: জাহাঙ্গীর আলম নামের এক পেশাদারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার(৫-অক্টোবর) দিবাগত রাত প্রায় ৯ টার দিকে ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার এসআরবি-১০।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত প্রায় ৯টার দিকে ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় মো. জাহাঙ্গীর আলম নামের এক পেশাদারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের কিছু টাকা, একটি মোবাইল ফোন ও ৮৫ পিছ ইয়াবা টেবলেট পাওয়া যায়। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত মো: জাহাঙ্গীর আলম ডেমরা থানায় একটি মাদক মামলার আসামি।
বিষয়টি নিশ্চত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.তাইফুর রহমান মির্জা বলেন এ বিষয়ে তার নামে একটি মামলা দায়ের করা হয়েছে ছাড়া গ্রেফতার কে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
