বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় পিএ নিট কম্পোজিট মিলে পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ

ভেতরে আটকা শ্রমিকরা

ভালুকায় পিএ নিট কম্পোজিট মিলে পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ

ভালুকা, প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় পিএ নিট কম্পোজিট মিলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় কারখানার ভেতরে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কারখানার শ্রমিকদের নিরাপত্তা, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা ও শ্রমিক অসন্তোষের বিস্তারিত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা