বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ গোপালপুর বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোপালপুর বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোপালপুর প্রতিনিধি : টাঙ্গাইলে শিক্ষা, জ্ঞান, দক্ষতা, উন্নয়ন’ প্রতিপাদ্যে গোপালপুরে শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর (সোমবার) উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে মিলনায়তনে জনাব, মন্জুরুল মোর্শেদ উপজেলা নির্বাহী অফিসার গোপালপুর এর সভাপতিত্বে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ গ্রহন করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো.শফিকুল ইসলাম খান, গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি, অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, শেখ জোবায়েরুল হক আমিন, সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম,সূতী ভি এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মো.আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদের সহ সভাপতি, মো.আমিনুল ইসলাম মারফী,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম মন্জু, কারিগরি শিক্ষক সমিতির সভাপতি মো.এনামূল হক চৌধুরী হিমেল, প্রধান শিক্ষক, মো.বদি উজ জামান শিকদার,মো.তোজাম্মেল হক,মো.আঃ হাই প্রমূখ।

শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান সততা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ বিশ্ব শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে ০৮ জন কে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

কাজী আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক উদ্দমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহিদুল ইসলাম জুনিয়র মৌলভী, ডুবাইল ইমাম বাড়ী দাঃ মাদ্রাসা, মো.মহি উদ্দিন সিনিয়র শিক্ষক, (গনিত) গোপালপুর দাঃউঃ কামিল মাদ্রাসা, খন্দকার মশিউর রহমান শামীম, সহকারী অধ্যাপক (রাষ্ট্র বিজ্ঞান ) বাংলা বাজার ছামাদিয়া সিনিয়র মাদ্রাসা, মো.তােজাম্মেল হক প্রধান শিক্ষক মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়,মো.নাছির উদ্দিন সহকারী অধ্যাপক (গনিত) মেহেরুন্নেছা মহিলা কলেজ, মো.এনামুল হক চৌধুরী সহকারী শিক্ষক (ভোকেশনাল) :সূতী ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, হাসান আলী ইন্সট্রাক্টর , গোপালপুর সরকারি স্কুল এন্ড কলেজ। তাহাদের কে ক্রেষ্ট প্রদান করা হয়।

আয়োজনে, উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক, প্রাথমিক শিক্ষা অফিস।
উপস্হাপনায় ছিলেন, বিএমজিটিএ জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে এম শামীম।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা