মোঃ মাসুদ করিম, রূপগঞ্জ নারায়ণগঞ্জ : রূপগঞ্জ উপজেলার গোয়ালপাড়ার চিহ্নিত মাদক কারবারি সুমরকে গত ৮ আগষ্ট পুলিশী অভিযানে গ্রেফতার হয় ; তখন ১০ পিস ইয়াবাসহ ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্ট ম্যজিস্টেট ১ বছরের কারাদণ্ড দেন।
তিন মাস পর জেলাকারাগারে গত ৯ নবেম্বর (সুমর) মারা যায়৷ এ ঘটনার সংবাদ প্রকাশের জেরে ও রূপগঞ্জের সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী ঘোষণা করায় ইর্ষান্বিত হয়ে ; দৈনিক যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া ও তার পরিবারকে হত্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।
২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক রিপন জানান, গোয়ালপাড়ার মৃত আমজাদের ছেলে সুমর ও তার ছেলে শাওনকে মাদক, চুরি,ছিনতাই কাজে লিপ্ত থাকায় বহুবার এলাকাবাসীর হাতে আটক হলে একাধিকবার এলাকাবাসি পুলিশে দেয়। এমন বহুবার মাদকে জড়িত থাকায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও হয়। এমন একটি মামলায় পলাতক আসামী সুমরকে ওয়ারেন্টভুক্ত থাকাকালীন, গত ৩ মাস পূর্বে রূপগঞ্জ থানা পুলিশ গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকের আস্তানা থেকে ১০ পিস ইয়াবাসহ আটক করে। ৩ মাস সাজাপ্রাপ্ত থাকাকালীন মৃত্যু বরণ করেন।
সম্প্রতি ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে প্রার্থীতার ঘোষণা দেয় দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি গোয়ালপাড়ার বাসিন্দা রিপন মিয়া। সে স্থানীয় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি ও ছিনতাই নিয়ে সংবাদ প্রকাশের ধারাবাহিকতায় সুমরের মাদক সংশ্লিষ্টতা নিয়েও একাধিকবার সংবাদ প্রকাশ করেছেন।
এর জেরে সুমরের কারাগারে মৃত্যুকে পূঁজি করে ষড়যন্ত্র করে রিপনের মেম্বার প্রার্থীতা ঘোষণার পর সুমরের পরিবারকে ফুসলিয়ে একটি পক্ষ প্রলোভন দেখিয়ে সাংবাদিক রিপনকে সুমরকে হত্যা মামলায় ফাঁসাতে চেষ্টা করছে ৷
ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিপন মিয়া ষড়যন্ত্রকারী মহল হামলা করে তার বাড়ি ভাঙ্গার হুমকী, লুটপাট ও আগুন দেয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।
