সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সোনারগাঁও সরকারি কলেজের প্রায় ৫ শতাধিক ছাত্র- ছাত্রীরা যাত্রীবাহী বাসে’হাফ ভাড়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা অভিমুখি লেনে ছাত্র-ছাত্রীরা অবস্থান নেন। কিছুক্ষণ অবস্থান নিয়ে যাত্রীবাহী বাস মালিকদের আগামি রোববারের ভিতরে হাফ ভাড়া নির্ধারণের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক ছেড়ে দেন।
মহাসড়ক ও বিক্ষোভ চলাকালীন সময় ছাত্র-ছাত্রীরা বলেন, আগামি (১০ অক্টোবর) রোববার হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। যাত্রীবাহী বাস কর্তৃপক্ষ মালিকগণ যদি হাফ ভাড়া নিশ্চিত না করে, সোনারগাঁওয়ের সব শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করে কঠোর কর্মসূচি পালন করবে।
ইতিপূর্বে গত সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে হাফ ভাড়া চালু- নারী যাত্রীদের হয়রানি বন্দসহ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে স্থানীয় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন পরিবহন মালিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে মত বিনিময় সভা করেন। দীর্ঘ আলোচনার পর মোগরাপাড়া চৌরাস্তা থেকে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য ৫৫ টাকা, এবং সাধারণ যাত্রীদের ৭৫ টাকা নির্ধারণ করে। তবে শিক্ষার্থীদের দাবি, ৫৫ টাকা না করে হাফ পাসে ৪০ টাকা ভাড়া নির্ধারণ করতে হবে।
