রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

আমতলী (বরগুনা) থেকে এসএম সুমন রশিদ : বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯০ গ্রাম গাঁজাসহ মো. সাইফুল ইসলাম মুসুল্লী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দক্ষিণ চাউলা এলাকার পাগলা সেলিমের হাটে এ অভিযান পরিচালনা করা হয়। সেলিমের দোকানের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম মুসুল্লী আমতলী উপজেলার ২ নম্বর কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামের মো. তোতা মুসুল্লীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী থানা এলাকায় মাদক ও অবৈধ দ্রব্য উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জলিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম মুসুল্লীর কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা