রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ জাতীয় হুথি হামলায় সৌদিতে নিহতদের মরদেহ সরকারি খরচে দেশে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হুথি হামলায় সৌদিতে নিহতদের মরদেহ সরকারি খরচে দেশে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ সরকারি খরচে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রিয়াদে নিহত বাংলাদেশিদের মরদেহ ফেরত আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, বিদেশের মাটি থেকে যাদেরকে আমরা ফেরত এনেছি তারা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে সার্বক্ষণিক সহযোগিতা করে নিয়ে এসেছি।

তিনি বলেন, এই দুর্ঘটনায় আমরা অবশ্যই সৌদি সরকারের সঙ্গে কাজ করে, সকল ফরমালিটিজ কমপ্লিট করে তাদের মরদেহ যাতে তাদের পরিবারের কাছে যত শিগগিরই সম্ভব দেশে আনা যায়, সে ব্যবস্থাটা আমরা করব।

বাংলাদেশ সরকার এখানে যা এক্সপেন্স হয়, যা খরচ হয় সেগুলো আমরা বহন করে থাকি এবং এই ব্যাপারে কোনো ব্যত্যয় হবে না।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা