শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফান্ডের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় প্রাথমিক শিক্ষা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। রনিউল ইসলাম।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলীয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা পূজা উদযাপন ফান্ডের আহ্বায়ক গোবিন্দ কুমার রায় এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির খখসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দিন খান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, পূজা ফান্ডের সদস্যসচিব রঞ্জিত বিশ্বাস, সাংবাদিক শ্যামল দত্তসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
