সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে’ সন্ত্রাসি’দের বিরুদ্ধে লড়াইয়ের চলমান অভিযানে ৬০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, মাদক মামলা, পরোয়ানা জারি, মাদক সেবনকারি ও বৈষম্য আন্দোলন বিরোধি সহ পুলিশ ব্লক রেডে- ২২ আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
আজ শনিবার (১৭ অক্টোবর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সচেতন টিম নিয়ে
ওসি মহম্মদ আব্দুল বারিক অপরাধ তৈরি হওয়া ভাসমান ও সম্ভাব্য এবং গোপন আস্তানাতে সাঁড়াশি অভিযান চালায়।
অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক মামলায়-০২ জন, মাদকসেবী-১৬ জন, ওয়ারেন্টভুক্ত ০২ জন, বৈষম্য বিরোধী মামলায়-০২, সহ মোট ২২ জন গ্রেফতার।
জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত: মাদক সেবনকারি- মোঃ শুভ (২৫), মোঃ শিমুল (১৮), কামাল (৪৯), অহিদুল্লাহ (৩৪), আব্দুল আলী (৪৫), মোঃ সুমন (২৭), মোঃ আলমিন (৩০), রাসেল মিয়া (২৪) মামুন খান (২৫), আল আমিন (৪০), জাহাঙ্গীর (৩২), মোঃ নবীর হোসেন (৪০, মোঃ শামীম (২৫), মোঃ রাজিব হোসেন (২২), মোঃ শফিকুল ইসলাম (জান) (৪০), পাভেল (২৩) নামে।
মাদক মামলা- এমদাদুল হক ইদু (৩৮) ও তৌফিকুর রহমান শাহরিয়ার (২৬) নামে।
বৈষম্য বিরোধি আন্দোলনে- উপজেলার বানিয়ানাথ পুর গ্রামের খেলু মিয়ার ছেলে আমান (২৮) ও পার্শ্ববর্তী সাত ভাইয়া পাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে জোয়েল (৩৯) নামে।
পরোয়ানা জারি- মোঃ হৃদয় (৩০) ও জজ মিয়া (২৫) সহ- ২২ আসামি’ গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে আদালতে সোপর্দ করে।
