বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের কোরআন সবক অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সকাল ১০ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আনোড়া দাখিল মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
কোরআন সবক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। ফিল্ড সুপার ভাইজার মো. মামুনুর রশিদ এর সভাপত্বিতে ও মাউশিক কেন্দ্রিয় কমিটির সভাপতি মো. জবাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(অবসরপ্রাপ্ত) মো. সারওয়ার ইউসুফ,বিএনপি নেতা, মো. ইয়াসিন আলী, মাওলানা নুরুজ্জামান, শিক্ষক নেতা মো. আব্দুর রশিদ, মো. মাহারুল খাঁন. জামায়াত নেতা মো. মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক (মাউশিক) মো. আব্দুল কুদ্দুস। প্রায় ২ শত শিশুকে কোরআন সবক নিতে উপজেলার বিভিন্ন এলাকার অভিভাবকরা তাদের শিশু সন্তানটি কে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ভর্তি করেছেন বলে জানা গেছে।
