সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়া মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

কুলাউড়া মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

কুলাউড়া থেকে মো:সিপাউর রহমান : মৌলভীবাজারের কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এ সেন্টারের মাধ্যমে স্থানীয়দের আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজারের মেরিনা স্কয়ার ভবনে সেন্টারটির উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, নামাজ, রোজা ও যাকাতের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সামাজিক কাজ করা উচিত। এতে আরও বেশি সওয়াব অর্জন করা সম্ভব। আজম জে চৌধুরী তার ও স্ত্রীর নামে প্রতিষ্ঠান গড়ে এলাকাবাসীর সেবা করছেন। সামাজিক দায়িত্ববোধ থেকে তিনি এ কাজগুলো করছেন।

ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী। তিনি বলেন, শুধু কুলাউড়া নয়, সারা বাংলাদেশেই তাদের প্রতিষ্ঠান সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পেরে তারা গর্বিত। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অর্জন দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত বলেও তিনি মনে করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা