নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: মেধা, মনন আর সাফল্যের স্বীকৃতি—রাঙামাটির কাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি-২০২৫-এ উত্তীর্ণ ৩৮ কৃতী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি কাপ্তাইয়ের পরিচালক আহমদ সুজাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন।
প্রধান অতিথি বলেন, খেলাধুলা ও লেখাপড়ার পাশাপাশি জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথিসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মেধার এই স্বীকৃতি শিক্ষার্থীদের আগামী দিনের সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে—এমন প্রত্যাশা আয়োজকদের।
