৩০
মোঃ এরশাদুল ইসলাম আজাদ, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে রাস্তার পাশ থেকে রাকিব (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।
গত বুধবার রাতে দৌলতখানের চরখলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের ৫ নং ওয়ার্ডে রাস্তার পাশে কবরের নিকটে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত শাকিলের পিতার নাম নুরনবী।
কে বা কাহারা এবং কিভাবে রাকিবকে মেরেছে তাহার সুনিদৃষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ের জনগণে মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।
লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
