তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের রাংটিয়া জামতলী কলোনী নামক এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় আমদানির নিষিদ্ধ মদের বোতল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হলদিগ্রাম বিওপির বিজিবি সদস্যরা।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের হলদিগ্রাম বিওপির বিজিবি সদস্যরা ২৪ শে অক্টোবর শনিবার ভোর রাতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল মদ সহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলো, গোমরা গ্রামের ছফর আলীর ছেলে সুলতান মাহমুদ (৩৮) ও কালো কাজির ছেলে মিস্টার আলী (৩৬)।
উদ্ধারকৃত ৫০ বোতল ভারতীয় মদের সিজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
এ ঘটনায় আটক ২ জন সহ আরো ৩ জনকে পলাতক দেখিয়ে শনিবার দুপুরে ঝিনাইগাতি থানায় একটি মামলা দায়ের করেছে বিজিবি।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো নুরুল আজিম বায়েজিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার দুপুরে মদ সহ ২ জন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
