সোমবার | অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নোয়াখালী চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালী চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চাটখিল (নোয়াখালী) থেকে ওমর ফারুক : নোয়াখালী চাটখিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ অক্টোবর বিকাল ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মী সম্মেলনে শুরু হয় উক্ত কর্মী সম্মেলনে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা রিয়াজ হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

মাওলানা সাইফুল্লাহ, মাওলানা মহিউদ্দিন হাসান, পৌরসভার মেয়র প্রার্থী মাওলানা মনির হোসেন।

আরো উপস্থিত ছিলেন ঢাকা ইসলামিয়া জেনারেল হসপিটালের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ
আবুল হাসনাত মোঃ মুর্তজা।

​সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে” ​সম্মেলনে বিশেষ অতিথিবৃন্ধ বলেন, ​বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শোষণমুক্ত, সুবিচারভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের মাধ্যমেই বাংলাদেশকে একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে ময়দানে থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে।”

​ বিশেষ অতিথি মোহাম্মদ মোর্তজা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষকে ধোকা দেওয়া হয়েছে,নিত্যপন্য আর জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থ হয়েছে।স্থানীয় নির্বাচনে কোন ছাড় নয় সৎ এবং আদর্শিক মানুষকে নির্বাচিত করে অধিকার বুঝে নিতে হবে।

​সম্মেলনে প্রধান অতিথি আরো বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে সৎ, দক্ষ ও খোদাভীরু নাগরিক গড়ার কাজে জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

​উক্ত কর্মী সম্মেলনে জাতির কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা