সোমবার | অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাগুরায় পনিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাগুরায় পনিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাগুরা থেকে আল এমরান : মাগুরা শহরের মোল্লা পাড়ায় এলাকায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৯) ও ইছা আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মোল্লা পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হুজাইফা মোল্লাপাড়ার ইমন বিশ্বাসের ছেলে এবং ইছা আলী অন্তর বিশ্বাসের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হরষিত বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুদের স্বজনরা জানান, সোমবার দুপুরে দুই শিশু মোল্লাপাড়ার বালির মাঠে খেলতে যায়। এ সময় তারা পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক হরষিত বিশ্বাস পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃতুুর খবর তিনি পেয়েছি। মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়ে ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়ে ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা