৫
জনতা ডেস্ক : প্রত্যেকটা সময়েরই আলাদা আলাদা কিছু বিশেষত্ব রয়েছে। একেক যুগে যুগে একেকটা জিনিসের চল দেখা যায়। এই যেমন এখন চলছে ফেসবুক, ইন্সটাগ্রামের যুগ। আর সেখানে ছবি দেয়া যেন এখন নিত্য দিনের কাজ। এতে খারাপ কিছু নেই। কে না চায় নিজের সুন্দর ছবিটা বন্ধুদের সাথে শেয়ার করতে। তাই বিয়ে বাড়ি, দাওয়াত, বেড়ানো, এমন কি পড়ার টেবিলে বসা অবস্থার ছবিও আমরা পোস্ট করে থাকি। সুন্দর ছবির পাশাপাশি অন্য বন্ধুদের মজার মুহূর্তের ছবিও দেই মাঝেমাঝে।
