সোমবার | অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূর মৃত্যু

শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূর মৃত্যু

মোঃ রাশেদুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শ্বশুরের মৃত্যুর খবর শোনার পর অসুস্থ হয়ে এক পুত্রবধূর মৃত্যু হয়েছে। শোকাহত অবস্থায় স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য। এক দিনের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে মারা যান মো. মফিজুর রহমান মফিজ মিয়া। তাঁর মৃত্যুর খবর শুনে ছেলে আলমগীর হোসেনের স্ত্রী শোকে অসুস্থ হয়ে পড়েন। পরে রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

রোববার সকাল সাড়ে ১১টায় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে মফিজ মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, তাঁর পুত্রবধূর জানাজা তাঁদের বাড়িতে ৬ টার দিকে অনুষ্ঠিত হয়।

মফিজ মিয়া ও তাঁর পুত্রবধূর বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে।

মফিজ মিয়া ওই ইউনিয়নের মরহুম হাজী হাবিবুর রহমানের সেজো ছেলে। তিনি মরহুম সৈয়দ মিয়ার ছোট জামাতা এবং মোস্তফা কামাল বিএর ছোট ভাই।

বিষয়টি নিশ্চিত করে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, “মফিজ মিয়া খুবই ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূ স্ট্রোক করে মারা গেছেন।”

একই পরিবারের দুজনের মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা