শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধরী।
এ সময় উপস্থিত ছিলেন,সরকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান, উপজেলা পরিষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা, প্রাণি সম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপি’র সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, ইউপি চেয়ারম্যান হুসাইন শিকদার,আরজ আলী বিশ্বাস,সিরাজ উদ্দিন মন্ডল,বিএনপি নেতা আলিম মোল্লা,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷ সভায় মাদক নির্মূল,বাল্যবিবাহ বন্দো ও উপজেলা সদর আড়পাড়া বাজারের যানজট নিরসন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়৷
