মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদীতে ঘরের ভেতর দাফন করা সেই বৃদ্ধের মরদেহ অন্যত্র স্থানান্তর : উদ্যোগ জেলা প্রশাসকের

শ্রীবরদীতে ঘরের ভেতর দাফন করা সেই বৃদ্ধের মরদেহ অন্যত্র স্থানান্তর : উদ্যোগ জেলা প্রশাসকের

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা গ্রামে দাফনের জায়গা না থাকায় বসতঘরের ভেতরে দাফন করা ৭০ বছর বয়সী করিম মিয়ার কবর অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।

‘দাফনের জায়গা না থাকায় নিজের ঘরেই কবর বৃদ্ধের’ শিরোনামে দৈনিক জনতা সহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নির্দেশে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহাম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে কবরটি অন্যত্র স্থানান্তর করে দাফনের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, গত রোববার (২৫ অক্টোবর) বিকেলে করিম মিয়া মারা যান। পরদিন সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে বসতঘরের ভেতরে দাফন করা হয়। এলাকায় সরকারি কবরস্থান না থাকায় পরিবারের সদস্যরা বাধ্য হয়ে ঘরের ভেতর তাঁকে দাফন করেন।

করিম মিয়া শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শালমারা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। চিকিৎসার খরচ জোগাতে তাঁর জমিজমা বিক্রি করতে হয়। তাঁর পরিবারের দাবি, এলাকায় সরকারি কবরস্থান থাকলে তাঁকে সেখানে দাফন করা সম্ভব হতো।
ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশের পর জেলা প্রশাসনের উদ্যোগে কবরটি অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়।

পরে স্থানীয় জনৈক আরমান মিয়া দশ শতাংশ জমি দিতে রাজি হলে সেখানে করিম মিয়া কে কবরস্থ করার প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা