বৃহস্পতিবার | অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশবরিশাল বরিশাল সিটি কর্পোরেশন সাধারণ সভা অনুষ্ঠিত

বরিশাল সিটি কর্পোরেশন সাধারণ সভা অনুষ্ঠিত

এম.আর.প্রিন্স, (বরিশাল ব্যুরো ) : ২৮ অক্টোবর, ২০২৬ বুধবার স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ (ক) (২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নগর ভবন সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মোঃ মকসুমুল হাকিম রেজা,আরিফুর রহমান, পানি সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলর বৃন্দ সহ সিটি কর্পোরেশনের সকল শাখার কর্মকর্তা বৃন্দ।

সকাল ১২:০০ ঘটিকায় সভাটি শুরু হয় । বরিশাল সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম ও জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে এই সাধারণ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা