মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,কুলাউড়া মৌলভীবাজার : তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর কাদিপুর ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ১০. ৩০ ঘটিকায় কাদিপুর ইউনিয়নের মহতছিন আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ ও নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কাদিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে প্রতিভা ও নৈপুণ্যের ভিত্তিতে বাছাই করা হয়।মহতছিন আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান সুরুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জসিম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মুহিত বাবলু, টিম জার্নালিস্ট কুলাউড়ার প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এম. মোক্তাদির হোসেন, কাদিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমদ রিপন, কাদিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিবাস উদ্দিন, পেকুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নবেল, মোহাম্মদ নেয়ামুল ইসলাম, মো. ছয়ফুল উদ্দিন এবং উচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাহমিনা আক্তার।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকশিত হবে এবং ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় তৈরির পথ সুগম হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
পরে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখাযায়
