শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নির্বাচনে বাবলুর সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা

কুলাউড়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন :

নির্বাচনে বাবলুর সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা

মো: সিপাউর রহমান, কুলাউড়া, প্রতিনিধি: কুলাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়নে,দীর্ঘদিন যাবৎ বাবলু শ্রমিকদের একজন পরীক্ষিত, রাজপথের লড়াকু এবং শ্রমিকবান্ধব নেতা। কুলাউড়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১২২৩)-এর সর্বস্তরের শ্রমিকদের সুখে-দুঃখে যিনি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। নির্বাচনে সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করেছেন ,সর্বাবস্থায় তিনি ​শ্রমিকদের যেকোনো বিপদে দিন-রাত যেকোনো সময় পাশে দাঁড়ানো বাবলু ভাইয়ের অনন্য বৈশিষ্ট্য।

চুরিকৃত গাড়ি উদ্ধার, পুলিশের অনাকাঙ্ক্ষিত হয়রানি বন্ধ করা থেকে শুরু করে অসুস্থ মানসিক ভারসাম্যহীন শ্রমিক সুমনকে সুস্থ করে গড়ে তোলা এবং প্রবীণ শ্রমিক হাসান ভাইয়ের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে চিকিৎসা সহায়তার মতো অসংখ্য মানবিক ও কল্যাণমূলক কাজ তিনি করে দেখিয়েছেন।
​
তার অর্জিত অভিজ্ঞতা ও সাংগঠনিক সততা শ্রমিকদের আস্থা ও ভালোবাসার প্রতীক:
​সাবেক ১ নং সদস্য: সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, কুলাউড়া উপজেলা ১২২৩
​সাবেক জেলা ১ নং সদস্য: সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১২২৩)
​সাবেক সদস্য সচিব: কুলাউড়া উপজেলা ১২২৩
​বর্তমানে সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী: সহ-সাধারণ সম্পাদক, কুলাউড়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১২২৩)
​শ্রমিকদের অধিকার আদায় ও সুখে-দুঃখে সবসময় ছায়ার মতো পাশে থাকা এই মানবিক নেতার জন্য কুলাউড়া উপজেলার সর্বস্তরের সড়ক পরিবহন শ্রমিকদের আন্তরিক দোয়া, সমর্থন ও পূর্ণ সমর্থন কামনা করছি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা