শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিজয়নগরে ১২২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বিজয়নগরে ১২২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মো. কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২২ কেজি গাঁজাসহ রিপন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বসতঘরের ভেতর থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বামুটিয়া গ্রামের বাসিন্দা রিপন মিয়ার বসতঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তার রিপন মিয়া বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ), ৩৮ ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৫৯, তারিখ ২৯ অক্টোবর ২০২৬। জিআর নম্বর ৪৪৬।

পুলিশের প্রেস রিলিজে আরও জানানো হয়, এ ঘটনায় বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা