শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ

গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীসহ সারা দেশে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণে আস্থা ও সুনামের প্রতীক নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ সফলতার সাথে ২০ বছর পূর্ণ করেছে। ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী মোড়স্থ নদীবাংলা গ্রুপের প্রধান কার্যালয়ে কেক কেটে ও আকাশে রং-বেরঙের বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করা হয়।

​উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নদীবাংলা গ্রুপের চেয়ারম্যান, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী ৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুর এলাহি।

​উদ্বোধন শেষে প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি দৃষ্টিনন্দন ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় কার্যালয়ে এসে শেষ হয়। এতে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

​এসময় বক্তারা বলেন, “নদীবাংলা গ্রুপ দীর্ঘ দুই দশক ধরে নরসিংদীসহ দেশের বিভিন্ন প্রান্তে পরিকল্পিত আবাসিক ও মানসম্মত বাণিজ্যিক অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আধুনিক স্থাপত্যশৈলী, সময়মতো হস্তান্তর এবং গুণগত মান ধরে রাখার কারণে আবাসন খাত ও শিল্পগ্রুপটি গ্রাহকদের কাছে আজ আস্থা ও বিশ্বস্ততার শেষ ঠিকানায় পরিণত হয়েছে। আবাসন সংকট নিরসনে ভূমিকা রাখাসহ দেশের বাণিজ্যক অবকাঠামো নির্মাণে ভবিষ্যতেও সুনামের সাথে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা