৪৬
নিজস্ব সংবাদদাতা পটিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সিদ্ধান্তক্রমে খোরশেদ আলমকে পটিয়া উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি মো. আলম খান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান ২৯ অক্টোবর স্বাক্ষরিত নিয়োগপত্রে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
নিয়োগপত্রে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়ন পেশাজীবি ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয় দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।
