কুলাউড়া থেকে মো:সিপাউর রহমান : ৮ নভেম্বর ২০২৬ইং কুলাউড়া উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। পতাকা উত্তোলন ও র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাস।উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন,জনাব,মোঃ জাকির হোসেন,সহকারী সমবায় কর্মকর্তা কুলাউড়া উপজেলা । অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ডাক্তার মোহাম্মদ আহমদ ফারুকী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জনাব প্রণয় বিশ্বাস, সহকারি কমিশনার ভূমি,কুলাউড়া উপজেলা বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন ,জনাব মো:আবু মাসুদ সিনিয়র ম্যৎস কর্মকর্তা কুলাউড়া উপজেলা, জয়নাল আবেদীন বাচ্চু, সভাপতি কুলাউড়া উপজেলা বিএনপি,জনাব,আব্দুল জলিল জামাল, সিনিয়র সহ সভাপতি উপজেলা বিএনপি, বদরুল হোসেন খান, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি, বিশেষ সমবায়ী হিসেবে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম, সভাপতি উপজেলা ডেকোরেটার্স ব্যবসায়ী সমবায় সমিতি ,এছাড়াও বক্তব্য রাখেন জনাব আব্দুল হাকিম বিশিষ্ট সমবায়ী রাউৎগাঁও মৎস্যজীবী সমবায় সমিতি জনাব মোঃ আব্দুর রব সভাপতি মৌলভীবাজার জেলা বহুমুখী সমবায় সমিত, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট সমবায়ী জনাব,ময়নুল হক পবন,সাংবাদিক তাজুল ইসলাম প্রমুখ ।
করবো সমবায়,গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে কুলাউড়া উপজেলা হল রুম আয়োজিত । অনুষ্ঠানের শুরুতেই, পতাকা উত্তোলন করেন,জনাব প্রণয় বিশ্বাস সহকারী কমিশনার ভূমি কুলাউড়া। আলোচনার পূর্বে সমবায়ী ও অতিথিদের নিয়ে র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০টি সমবায় সমিতির শতাধিক সমবায়ী উপস্থিত ছিলেন।
