রবিবার | নভেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় মহেশপুর ট্রাফিক চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহেশপুর বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দবির উদ্দিন বিশ্বাস, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌফিক এলাহি বিপু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ খান।

র‍্যালিতে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি এবং পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম খান চুন্নু।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিয়াউর রহমান, সোহাগ খান, কোষাধ্যক্ষ আল শাকিব খান তন্ময়, মহিলা দলের নেতৃবৃন্দ, মহেশপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী ফয়সাল ও সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ নুরুল ইসলাম এরশাদ ও সদস্য সচিব সুরুজ্জামান সুরুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম মেহেদী হাসান সিরাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান রতন ও সদস্য সচিব আব্দুল মালেক, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাজিম, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মেহেদী হাসানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালিতে মহেশপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মহিলা দলের সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের ঘটনাপ্রবাহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছে।

বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার বিকাশে তাঁর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

স্লোগান, ব্যানার ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা