পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন, দীর্ঘদিনের সমস্যা সমাধান, পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ১৭ নম্বর খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মুহাম্মদ জসীম। স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণ করে খরনা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নমুখী, জনবান্ধব ও সুশাসনভিত্তিক ইউনিয়নে রূপান্তর করার স্বপ্ন দেখেন তিনি। তাঁর রাজনৈতিক পথচলা ছাত্রদলের রাজনীতি থেকে শুরু হয়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে। তিনি অতীতে খরনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং খরনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের পাশে থাকা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখাই তাঁর প্রত্যাশা। এছাড়াও তিনি মুজাফফরাবাদ এনজে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহ তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্টানে দায়িত্ব পালন শিক্ষার মানোন্নয়ন কাজ করে যাচ্ছেন। শিক্ষাজীবনে মুহাম্মদ জসীম গাছবাড়িয়া সরকারি কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তাঁর জীবনবৃত্তান্ত অনুযায়ী, তিনি ১৯৯৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি সম্পন্ন করেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তাঁর রাজনৈতিক দর্শনে জনগণের অধিকার, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও স্থানীয় মানুষের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপির ঘোষিত কর্মসূচি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক আদর্শ ও উন্নয়ন ভাবনাকে তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে ভূমিকা রাখতে চান তিনি। তাঁর প্রত্যাশা, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, জবাবদিহি এবং জনগণের মতামতের ভিত্তিতে স্থানীয় সরকারব্যবস্থা আরও কার্যকর ও জনকল্যাণমুখী হবে।
খরনা ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনায় যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ-সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পয়োনিষ্কাশন, পরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিতে চান মুহাম্মদ জসীম। পাশাপাশি কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ী, যুবসমাজ, নারী, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। তরুণদের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা বৃদ্ধি, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সচেতন ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশাও তাঁর রয়েছে। ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজীকরণ, জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ প্রয়োজনীয় সেবা হয়রানিমুক্ত করা এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়াকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। তাঁর পরিকল্পনায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
মুহাম্মদ জসীমের উন্নয়ন ভাবনায় রাজনৈতিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সদ্ভাবনা বিশেষ গুরুত্ব বহন করে। তিনি এমন একটি খরনা ইউনিয়নের প্রত্যাশা করেন, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সমান মর্যাদা ও নাগরিক অধিকার ভোগ করবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা এবং ইউনিয়ন পরিষদকে প্রকৃত জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা তাঁর। তাঁর মতে, উন্নয়ন কেবল রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ন্যায়বিচার ও নাগরিক মর্যাদা নিশ্চিত করাও উন্নয়নের অপরিহার্য অংশ। এদিকে পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্ব ও উন্নয়ন উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে পটিয়াকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তাঁর ভাবনায়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পটিয়ার সামগ্রিক অগ্রযাত্রা ত্বরান্বিত করা সম্ভব। এ ক্ষেত্রে বিএনপির ঘোষিত কর্মসূচি, তারেক রহমানের উন্নয়ন ভাবনা এবং স্থানীয় মানুষের প্রত্যাশাকে সামনে রেখে খরনা ইউনিয়নকে পটিয়ার উন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে চান মুহাম্মদ জসীম।
১৯৭৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণকারী মুহাম্মদ জসীমের পিতার নাম মুন্সি মিয়া এবং মাতার নাম ছায়রা খাতুন। তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানা চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭ নম্বর খরনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর খরনা, কইশ্যা পাড়া, সেলিম সাহেবের বাড়ি। ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকারের মূল লক্ষ্য হলো মানুষের আস্থা অর্জন, জনদুর্ভোগ লাঘব, উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ খরনা ইউনিয়ন গড়ে তোলা। তাঁর প্রত্যাশা, জনসম্পৃক্ততা, স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে খরনা ইউনিয়ন একদিন উন্নয়ন, সুশাসন ও সম্প্রীতির একটি আদর্শ জনপদ হিসেবে পরিচিতি লাভ করবে বলে দৃঢ় বিশ্বাস তিনি দৈনিক জনতা কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ কথা গুলো তুলে ধরে সকলের সহযোগিতা দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
