মঙ্গলবার | নভেম্বর ১০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম হারুনুর রশীদের মৃত্যুতে চট্টগ্রাম আবাহনী সমর্থক গোষ্ঠীর শোক

আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক

হারুনুর রশীদের মৃত্যুতে চট্টগ্রাম আবাহনী সমর্থক গোষ্ঠীর শোক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ঢাকা আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ (৭৭) আর নেই। সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ জোহর ঢাকা আবাহনী ক্লাব মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাঁর নিজ জেলা লক্ষ্মীপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আবাহনী সমর্থক গোষ্ঠী, চট্টগ্রাম।

এক শোকবার্তায় আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মফিজুর রহমান, নির্বাহী সদস্য কামাল আহমেদ, মোসলেহ উদ্দিন নোয়াব, শাহনেওয়াজ খালেদ, মাইনুদ্দিন হাসান বাহাদুর ও গোলাম মোস্তফা আজাদ; চট্টগ্রাম মহানগর সভাপতি নাসির উদ্দীন, দক্ষিণ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, উত্তর জেলা সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক এস এম ইকবাল মোরশেদ, মহানগর সাধারণ সম্পাদক সুফিউর রহমান টিপু এবং উত্তর জেলা সাধারণ সম্পাদক রাশেদ খান মেননসহ সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, হারুনুর রশীদের মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠা ও দেশের ফুটবলের উন্নয়নে তাঁর অবদান ক্রীড়াঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবন ও ক্রীড়াক্ষেত্রে অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা