শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহাপবিত্র বিশ্ব উরস শরিফ উপলক্ষে দাওয়াতি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ উপলক্ষে জাকের পার্টির কার্যালয় থেকে একটি দাওয়াতি র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌগাছা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি সাফারুজ্জামান মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জাকের পার্টির সভাপতি হাজী মইদুল ইসলাম। উপজেলা জাকির পার্টির সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম মিলন,সহ সভাপতি কাজী ওমর ফারুক, যশোর জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার ।
এছাড়া উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জাকের পার্টির সভাপতি রহমত শেখ, পৌর জাকের পার্টির সভাপতি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল শেখ, সাংগঠনিক সম্পাদক সরোয়াদী হোসেন বাবু, উপজেলা যুবফন্ডের সভাপতি মকবুল হোসেন, উপজেলা কৃষক ফাউন্ডেশন সভাপতি ওলিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন সহ সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ওমর আলী সহ জাকির পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
