বৃহস্পতিবার | নভেম্বর ১২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ধনবাড়ীতে বিয়ের দাবীতে এক সন্তানের জননী’র অনশন!

ধনবাড়ীতে বিয়ের দাবীতে এক সন্তানের জননী’র অনশন!

মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে এক সরকারী কর্মচারীর বাড়ীতে বিয়ের দাবীতে অনশনে বসেছে এক সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইস্কা ইউনিয়নের সেনবাড়ী গ্রামের পালপাড়ায়। এঘটনায় উপজেলাজুড়ে চানঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনশনরত নারী রূপা দাস(২৪) অভিযোগ করে জানান, দীর্ঘ তিন বছর আগে ধনবাড়ীর সেনবাড়ীর পালপাড়া এলাকার মিহির সূত্রধরের ছেলে বাঁধন সূত্রধর(২৬) বিএডিসির চাকরীর সুবাদে টাঙ্গাইল সদরের বিশ^াস বেতকা এলাকায় আমার পাশের বাসায় ভাড়া থাকাকালীন সময়ে সে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে সে বিভিন্ন সময় শারীরিক সর্ম্পকে মিলিত হন। বিষয়টি জানাজানি হওয়ার পরে আমাকে বিয়ে করবে বলে শুক্রবার(৬ নভেম্বর) ধনবাড়ী নবাব বাড়ী রিসোর্ট এর ভিতরে নিয়ে শ্লীলতাহানি ও সম্ভ্রম হানি করে। পরে বাঁধন সূত্রধর কে তার বাড়ীতে নিয়ে যেতে বললে সে আমাকে কফি আনার কথা বলে পালিয়ে যায়। তখন কোন উপায় না পেয়ে আমি টাঙ্গাইল ফিরে গিয়ে তার কর্মস্থল বিএডিসি অফিসে গিয়ে তার বাড়ীর সঠিক ঠিকানা নিয়ে বুধবার(১১নভেম্বর) সেনবাড়ীতে আসি। বাঁধন সূত্রধরের বাড়ীতে এসে ওর মাকে এসে পেয়ে তার কাছে সব ঘটনা খুলে বলি এবং বিয়ের দাবী জানিয়েছি। যদি বাঁধন আমাকে বিয়ে না করে আমার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই। তবে, এঘটনায় আমি বুধবার(১১ নভেম্বর) ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

অনশনরত নারী রূপা দাস(২৪) টাঙ্গাইল সদরের বিশ^াস বেতকা এলাকার বিজয় দাসের মেয়ে।

এব্যাপারে বাঁধন সূত্রধরের ব্যবহৃত মোবাইল নাম্বারে বার বার যোগাযোগ করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে দ্রæত পুলিশ পাঠানো হয়েছিলো। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা