মোহাম্মদ কাইছার হামিদ, মহেশখালী : প্রাচীনতম কোহেলিয়া নদীটি দখল-দূষণের কবলে ভরাটে মাতৃত্ব হারাচ্ছে; জেলে এবং নদীর ওপর নির্ভরশীল ৮০% মানুষ পেশা হারিয়েছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কায় ভোগছেন স্থানীয়রা। ড্রেজিং এর দাবী তোলেন সর্বস্তরের মানুষ।
অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার জেলার প্রাচীনতম কোহেলিয়া নদীটি মহেশখালী উপজেলার মাতারবাড়ী-ধলঘাটা ইউনিয়নের পূর্ব পার্শ্বে কালারমারছড়া ইউনিয়নের পশ্চিম পার্শ্বে দ্বীপের বুক চিড়ে গড়ে ওঠে। নদীটি ৮০দশকের পূর্বে যেমন গভীর ছিল, তেমন প্রস্থে প্রায় ১কিলোমিটার ছিলে। তবে এখন অপরিকল্পিত প্রকল্পের দূষিত নির্গত বর্জ্য এবং মানবসৃষ্ট দখল ও দূষণের কবলে ভরাট হয়ে মাতৃত্ব হারাচ্ছে। নৌযান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি জেলেসহ নদীর ওপর জীবনজীবিকা নির্ভরশীল বোট মালিক, লবণ শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবি ৮০% মানুষ পেশা হারিয়ে অভাব অনটনে খেয়ে না খেয়ে জীবন যাপন করছে। এমনকি অনেকেই অন্যত্রে কামলা দিয়েও পরিবারপরিজনের মুখে দুমুঠা আহার জোগাতে হিমশিম খাচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনের নিকট স্থানীয় সর্বস্তরের দাবী মাতৃত্ব হারানো ৭-৮কিলোমিটার নদীটি দ্রুত ড্রেজিং এবং অবৈধ দখলদারের হাত থেকে রক্ষা করে গভীরতা ফিরিয়ে দেওয়া।
সূত্র জানান- নদীটি সরকারী-বেসরকারী একাধিক টিম প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিদর্শনে এসে আশার বানী শুনিয়ে চলে যায়। নদীটি ড্রেজিং যেন দিনের স্বপ্ন।
মাতারবাড়ীর সুপরিচিত ব্যবসায়ী মোহাম্মদ কাসেম কোম্পানী জানান- যখন কোহেলিয়া নদীটি গভীর ছিল, তখন ব্যবসা-বাণিজ্য খুবই জমজমাট ছিল। ওইসময় আমার লাইসেন্সধারী জ্বালানী তেলে দোকান এবং একটি বড় ইঞ্জিনের ট্রলারও ছিল। ট্রলার যোগে মাতারবাড়ী-ধলঘাটা ছাড়াও পুরো মহেশখালী অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় মালামালসহ মানুষ যাতায়ত করত। মহেশখালী উৎপাদিত লবণ ট্রলারে করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রামের মতো লবণ প্রসেসিং কেন্দ্রে অনায়াসে যেত পারতো। ভরাটের কারণে তা যাতায়তে ব্যাঘাত ঘটায় নৌপথে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে তিনিসহ অনেকেই কোটি কোটি টাকার লোকসানে পড়ার কথা স্বীকার করেন। এখন শুধু আকাশ কল্পনা। দ্রুত ড্রেজিং এর দাবী তোলেন।
মোহাম্মদ সোহেল নামক জেলেসহ অনেক জানান- বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া নদী যখন গভীর ছিল, তখন ঝাঁকি জাল দিয়ে ১০ মিনিট সময় দিলেই আহরণকৃত বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রান্না ছাড়াও বাজারে বিক্রি করে প্রয়োজনীয় দ্রব্যাদি কিনা যেত। এখন ভাত পেলে, মাছ পাচ্ছেনা। পেশা হারিয়ে নুন-ভাতে খিধা নিবারণ করছেন।
দ্বীপে প্রতিষ্ঠিত মুদির দোকানদার বদি আলম, মহিউদ্দীন, আবু তাহের, রফিক উদ্দীন ফরিদ আলম সওদাগর জানান- আগেকার দিনে নৌপথে মালামাল আনতে সময় একটু বেশি রাখলে খরচ কম হতো। এতে গ্রাহকদের কাছে কম দামে মালামাল বিক্রি করতে পারতাম। এখন নদী ভরাটের কারণে নৌপথে ব্যবহার করা সম্ভব হচ্ছেনা।
এদিকে পরিবেশের সুচিন্তক বড় মহেশখালীর আব্দু ছালাম কাকলীসহ স্থানীয় সচেতন মহল জানান- সরকারের মেগা প্রকল্প মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ নির্মিত হওয়ার পর থেকে গভীর নদীটি প্রকল্পের নির্গত দূষিত বর্জ্য এবং নদী দখলে নিয়ে সড়ক নির্মাণ করায় মাতৃত্ব হারাচ্ছে। এতে নদীর ওপর জীবিকা নির্ভরশীল হাজার হাজার মানুষ পেশা হারার পাশাপাশি পরিবেশ-প্রতিবেশের ব্যাপক ক্ষতির সম্মূখীনে পড়েছে। তারা নদীর মাতৃত্ব ফিরিয়ে পেতে দ্রুত ড্রেজিং এবং দখল মুক্তের দাবী জানান।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম জানান- নদীর নব্যতা ফেরাতে সংশ্লিষ্ট উর্ধ্বতন স্যারদের অবগত করা হয়েছে। তা দ্রুত ড্রেজিংএর আওতায় পড়বে।
২১
